পুরস্কারজয়ী প্রতিবন্ধী--
প্রদীপ দে
টিভির পর্দা হুস হুশ করে চলে ……
-- ওই দ্যাখো এক্কেবারে তুমি, এক্কেবারে তোমার মতোই দেখতে?
পর্দা ব্যাকরোল করে না।
-- আজ রাস্তায় তোমার মতোন একজনকে ……
-- জানো হুবহু দেখতে একজনের মত সাত জন থাকে।
-- না, ওটা ভুল তিনজন থাকে।
নিশ্চিত তবে থাকেই।
শুয়েও শান্তি নেই। খেলাও নেই। ঘুমও নেই। ভারী বয়সে ভোরঘুম। আর ঘুমের মধ্যেই হাঁটাচলা, কথাবলা।
ধকাং ধকাং ……
গনগনে আগুন …
লোহাগড়া!
কড়কড়ে করাট চালু ...
ঘড়ঘড়ে মেশিন…
কাঠকুটো।
এঁটেল মাটি …
পিচবোর্ড …
প্লাস্টার!
আর কি নেই ?
-- এগুলো কি ভাই?
-- ছাঁচ!
-- কি কাজ?
-- মুখের ছাঁচ!
রে রে …
করে আওয়াজে
বেঁধে ফেলে
জনে জনে গুঞ্জন তোলে,
-- যদি রটিয়ে দেয় শালা! সব জেনে গেছে …
-- ভয় নাই, তারও রাস্তা আছে ...
-- পুরস্কার দিয়ে ছেড়ে দে …
আমি এখন পুরস্কারজয়ী
প্রতিবন্ধী!
No comments:
Post a Comment