Thursday, 10 November 2022

শ্রদ্ধাত্রয়ো যোগ সপ্তদশ অধ্যায়--অনুবাদ তথা গল্প রূপান্তর --বীরেন্দ্রনাথ মন্ডল

শ্রদ্ধাত্রয়ো যোগ  সপ্তদশ অধ্যায় --
অনুবাদ তথা গল্প রূপান্তর --
বীরেন্দ্রনাথ মন্ডল 
-------------------------------------------

গঙ্গা দিবিধা জাতো  গৌতমী  চ
তদুকতং  ব্রাহ্মণ পুরানে
 একমেব জটাজুটে শম্ভোরাসীন মহজজলম 
অর্ধং ভাগীরথানিতম অর্ধংতদ গৌতমাহুতম ।। 
 
গৌতম মুনি থাকতেন ব্রহ্মগিরি  আশ্রমে ।একবার দেখা দিল ভীষণ  দুর্ভিক্ষ । চারিদিকে হাহাকার পড়ে গেল। 
তখন শিষ্যদের নিয়ে মহর্ষি বশিষ্ট্য গৌতম মুনির অতিথি হলেন । গৌতম মুনি প্রতিদিন ক্ষেতে  বীজ বপন ও   চাষ বাস করে সন্ধ্যার সময় ফসল আমল করে আশ্রমে নিয়ে আসতেন এবং প্রতিদিন অতিথিদের  ভুরিভোজের বন্দোবস্ত করতেন । এইভাবে অনেকদিন কেটে গেল। 
একদিন বশিষ্ঠমুনি বিদায় নিতে ইচ্ছা প্রকাশ করলেন। 
গৌতম মুনি তখন বশিষ্ঠ মুনিকে আরো কিছুদিন থেকে যাওয়ার অনুরোধ করেন। বশিষ্ঠ মুনি তখন থাকতে রাজি 
হয়ে যান। 

ইতিমধ্যে গৌতম মুনির অতিথিপরায়নতাকে পরীক্ষা করার জন্য বশিষ্ঠ মুনি গনপতির নির্দেশক্রমে কার্তিকেয় 
গরুর রুপ  ধরে গৌতম মুনির সব ফসল নষ্ট করে দেন ।
গৌতম মুনি গরুটির  দিকে তাকালে গরুটি মরার মত পড়ে রইল। বশিষ্ট্য ও তার শিষ্যরা বললেন যে এ ভুমি গোহত্যা পাপে কলঙ্কিত হয়ে গেল। অতএব আমরা অন্যত্র চলে যাব। গৌতম মুনি তাদের ভূমি শোধনের আশ্বাসনা  দিয়ে ত্রয়মবক  পর্বতে এসে কঠোর তপস্যা করেন ।
প্রসন্ন হলেন শঙ্কর মহাদেব। গৌতম মুনি কে বর  চাইতে বললেন। গৌতম মুনি মহাদেব কে বললেন আপনার মস্তকে যে গঙ্গা আছেন  তাকে দিন। গঙ্গা আমার আশ্রমের পাশ দিয়ে প্রবাহিত হলে আমার ক্ষেত্র পবিত্র হবে ও আমার সুনাম হবে। শঙ্কর ভগবান তথাস্তু বলে গঙ্গা কে মুক্ত করে দিলেন । দক্ষিণ সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে গঙ্গার নাম হল গৌতমি গঙ্গাগোদাবরী। 
সুতরাং গঙ্গার অন্য নাম হল গৌতমি গঙ্গা। 

সমাপ্ত

No comments:

Post a Comment

শ্রদ্ধাত্রয়ো যোগ সপ্তদশ অধ্যায়--অনুবাদ তথা গল্প রূপান্তর --বীরেন্দ্রনাথ মন্ডল

শ্রদ্ধাত্রয়ো যোগ  সপ্তদশ অধ্যায় -- অনুবাদ তথা গল্প রূপান্তর -- বীরেন্দ্রনাথ মন্ডল  ------------------------------------------- ...