সময়ের গুরুত্ব--
অনুভা সরকার
রমেশ বাবুর দুটো মেয়ে,এক ছেলে l আর স্ত্রীকে নিয়ে মোট পাঁচ জন মানুষ l তাদের জীবন ভীষণ সাদাসিধে তাতেই তার গিন্নি খুশি, খালি একটা দুঃখ মাঝে মধ্যে হয় তার l কোন শখ সে পূরণ করতে পারে না l এমন কি রমেশ বাবু তার হাতে কোন টাকাও দেয় না হাত খরচ বাবদ, যদিও কোন সময় কোন প্রয়োজনে দু চার টাকা ঠাকুরের কলা কেনার জন্য নেয় তাও রমেশ বাবু রেগে যায় l ওনার বক্তব্য এখন সব উড়িয়ে দিলে ছেলে মেয়েকে ভালো করে পড়াবে কি করে..?পরে যদি ছেলে মেয়ে না দেখে তখন কি হবে..? এই ভাবেই দিন যাচ্ছিলো, ছেলে মেয়েদের আক্ষেপ বন্ধু, বান্ধব ভালো জামা কাপড় পরে তাদের জোটে না l তবে রমেশ বাবুর ইনকাম মোটেই খারাপ নয়,তিনি চাকরির টাকা দিয়ে জমি কিনেছেন l গুরু,ছাগল সব আছে তার ঘরে কিন্তু থাকেন গরিবের মত যেন কিছুই নেই ওনার এবং ফ্যামিলিকেও সেই ভাবেই রাখেন l ছেলে মেয়েরা বাবার উপর খুব রাগ অন্য ছেলে মেয়েদের মত কিছুই করতে পারে না বলে, বাবাকে খালি দোষারোপ করে l পাশের বাড়ির বিশ্বাস বাবু দীঘা ঘুরতে যাবেন, রমেশ বাবুকে বললেন চলেন একসাথে ঘুরে আসি l রমেশ বাবু মুখের উপর বললেন, "নানা এতো টাকা কোথায়..? "বিশ্বাস বাবু বলে,"কি বলেন মশাই..? আমার চেয়ে মায়না বেশী পান l জমি, জায়গা সব করেছেন,বুড়ো হয়ে যাচ্ছেন তো, কবে আর ঘুরবেন..? তখন ঘুরতে চাইলেও পারবেন না l" কে কার কথা শোনে , ওনার স্ত্রী আড়াল থেকে সব শুনছেন,বিশ্বাস বাবু যাওয়ার পর ওনাকে বলছেন, "আচ্ছা জীবনে তুমি আমায় কি দিয়েছো..? কিছুই তো ভোগ করতে পেলাম না,বয়েস বেড়েই চলেছে l এমন যে নয় তোমার কিছু নেই কিন্তু এতো কিপ্টে মানুষ আমি জীবনেও দেখিনি l সব করেছো সাথ দিয়েছি কিন্তু একটু তো আমার চাহিদা থাকবে.!" রমেশ বাবু হেসে কুটিপাটি বলে, "আরে -আরে গিন্নি তোমার নামে কত লক্ষ টাকার জমি আছে জানো...? আমি মরলে আমার পেনশন আছে l " গিন্নি তখন হাসছে আর বলছে, "আচ্ছা আমি যদি আগে চলে যাই তখন এ সব দিয়ে কি হবে..? তুমি থাকো তোমার টাকা নিয়ে l" বলে গিন্নি রান্না ঘরে চলে গেলো l দুপুরের সবাই খাওয়া সারলো যে যার ঘরে গেলো l রমেশ বাবু নিজের কাজে বের হয়ে গেলো l হঠাৎ ওনার গিন্নির হার্ট এট্যাক করলো, কাউকে সামনে পাইনি l না ফেরার দেশে চলে গেলো l ছেলে মেয়েরা যখন টের পেয়েছে সব শেষ l রমেশ বাবু যখন খবর পেয়ে এলেন হাউ- হাউ করে কাঁদতে লাগলেন আর নিজের কপাল নিজেই চাপড়াতে লাগলেন ভবিষ্যত দেখতে গিয়ে বর্তমানকে বিসর্জন দিয়েছেন ভেবে l আর আফসোস তো আছেই সাথে!
সমাপ্ত
No comments:
Post a Comment