Saturday, 5 November 2022

প্রেরণা বড়াল(লিলি)--আমার বোনাই



প্রেরণা বড়াল(লিলি)
--আমার বোনাই 
--------------------
'আরে ওঠো ওঠো তোমরা দুজন আগে ওঠো দেখি।সিট দেখে ভাল করে বসে যাও। আমি জিনিস পত্র  নিয়ে আসছি।চিন্তা করো না" বলল আমার বোনাই। আমারা হাওড়া থেকে গড়িয়া যাব। কারে ঘন্টা খানেক লাগলেও বাসে তো ঘন্টা দেড়েক বা তার বেশিও লাগতে পারে।আর যা ভিড় হয় সে খবর তো সকলের জানা। তাই আমরা ঝটপট উঠে পড়ি এবং ভাল জায়গা দেখে বসে পড়ি। পরে বোনাই ও মালপত্রগুলো ঠিকঠাক মত রেখে এসে বসে যায়। 
কিছুদূর যেতেই আমরা লক্ষ করি এক ব্যক্তি ক্রমাগত আমার বোন কে ফলো করছে।আমরা বড় অস্বস্তি বোধ করি।বোন তো রেগে আগুন হচ্ছিল। শেষমেষ বোনাইকে বললাম। বোনাই শুনে হেসে দিল। বলল এতে রাগের কি আছে।আমার নার্গিস কোন হুর পরি থেকে কিছু কম আছে কি।সত্যিই একথা একদম ঠিক। আমার বোন অপূর্ব সুন্দরী।পাস থেকে হেটে যাওয়া মহিলারাও একবার না তাকিয়ে পারে না।
বোনাই হাসতে হাসতেই বলল নার্গিস সুন্দর করে একটা পান বানাও দেখি। আমার বোন পানের কৌটোটা বের করে পান বানাল আমাকে একটা দিয়ে যখন বোনাইকে দিতে গেল,তখন বোনাই ওই হা করে তাকিয়ে থাকা লোকটিকে ইশারা করে ওকেই দিতে বলল পানের খিলিটা। বোনটা না -নুকার- করার পরে যখন খিলিটা লোকটিকে দিতে গেল তখন উনি না -না করে মানা করতে লাগলেন।ঠিক সেই সময় আমার বোনাই বলল "নিয়ে নিন মিয়া।আমার বেগম যে -কোন -কাজ, যত্ন সহকারেই করে।খেয়ে দেখুন ভাল লাগবে  আপনার।" দেখলাম লোকটির মুখটা লজ্জায় লাল হয়ে গেল। কাঁপা হাতে পানের খিলিটা নিয়ে নিল।তার কিছুক্ষণ পর আমরা গড়িয়াতে নেমে যাই। আর তার পর-আমার বোন দুকথা শোনাতে লাগলো বোনাইকে।তখন বোনাই বলল," দূর পাগলি,ওনার অবস্থাটা আমি বেশ বুঝতে পারছিলাম। জানো, এই পানটির স্বাদ  মিয়া সারা জীবন  মনে রাখবে।" এমনই মানুষ আমার বোনাই। 
সমাপ্ত

No comments:

Post a Comment

শ্রদ্ধাত্রয়ো যোগ সপ্তদশ অধ্যায়--অনুবাদ তথা গল্প রূপান্তর --বীরেন্দ্রনাথ মন্ডল

শ্রদ্ধাত্রয়ো যোগ  সপ্তদশ অধ্যায় -- অনুবাদ তথা গল্প রূপান্তর -- বীরেন্দ্রনাথ মন্ডল  ------------------------------------------- ...